ভোট দিলেন ১১০ বছর বয়সের আব্দুর রহিম!

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বেলকুচির দৌলতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বওড়া গ্রামের সোহাগপুর নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রবিবার ভোট দিয়েছেন ১১০ বছর বয়সের হাজী আব্দুর রহিম।

তিনি বলেন, তার বয়স ১১০ বছর, হয়তো এটাই তার শেষ ভোট দেয়া। আর ভোট দিতে পারবো কি না জানি না।

তিনি বাড়ি থেকে লাঠি ভর দিয়ে একাই ভোট কেন্দ্রে হেঁটে এসেছেন। ভোট শেষে তিনি একাই বাড়ি ফিরেছেন। তিনি এ বয়সেও কানে ভালো শুনতে পান, চোখেও ভালো দেখতে পান।