দৌলতপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

দৌলতপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম
 
 দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
 
কুষ্টিয়ার দৌলতপুওে মোশারফ হোসেন (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতা কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 
জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে হোগলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৌলতপুর উপজেলা হোগলবাড়ীয়া ইউনিয়নের ৭নং ইউনিটের মেম্বার মোশারফ হোসেনকে তারাগুনিয়া থানামোড় এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
 
 দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।