গাজীপুরের কালীগঞ্জে এক নারী টয়লেটে সন্তান প্রসব করেছে। বুধবার সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামে এ ঘটনা ঘটে। পরে নবজাতকটি মারা যায়।
জানা যায়, দেড় বছর আগে ওই গ্রামের মহসিন আলীর ছেলে শাহিন মিয়া (২৪) তারই চাচাতো বোন মিতু আক্তারকে (১৬) বিয়ে করেন। বিয়ের কয়েকদিন পর মিতু সন্তান সম্ভবা হয়। দেখতে দেখতে মিতুর অনাগত সন্তানের বয়স নয় মাস অতিবাহিত হয়। বুধবার সকালে প্রসব বেদনা উঠে। মিতু বিষয়টি বুঝতে না পেরে প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যান। সেখানেই মিতু একটি ছেলে সন্তানের জন্ম দেন। কিন্তু নবজাকতটি টয়লেটের কমোডের ভেতরে পড়ে যায়। এ সময় মিতুর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে নবজাতকটি উদ্ধার করে। পরে তার মৃত্যু হয়।