সাবেক অর্থপ্রতিমন্ত্রী আতাউদ্দিন খানের দাফন সম্পন্ন

 
সাবেক অর্থপ্রতিমন্ত্রী আতাউদ্দিন খানের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তার প্রতিষ্ঠিত দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজের মসজিদের পাশে তার মৃতদেহ দাফন করা হয়।
 
এর আগে সকাল ১১টার দিকে আতাউদ্দিন খানের নিজ গ্রামের বাড়ি গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা হয়। পরে দুপুরে দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে তার মৃতদেহ নিয়ে আসা হয়। এ সময় স্থানীয় এ্যাড. সালমা ইসলাম এমপি আতাউদ্দিন খানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
 
গত সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর আসাদগেট এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নি:শাষ ত্যাগ করেন।
 
আতাউদ্দিন খান ৭০ দশকে মুসলিমলীগের নেতা ছিলেন। সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের সরকার আমলে বিএনপিতে যোগ দেন এবং অর্থপ্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।