ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় তোয়াজ উদ্দিন (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি ত্রিপুরাকান্দি গ্রামের মৃত গোলাপ মণ্ডলের ছেলে। বুধবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আহসানগর নামক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শৈলকুপা থানাা ওসি তোজাম্মেল হক জানান, তোয়াজ উদ্দিন ভাটই বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। আহসাননগরে পৌঁছলে গড়াই পরিবহনের কুষ্টিয়াগামী একটি বাস পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।