স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান বলেছেন, ‘জ্ঞান অর্জন করার পরও যদি কেউ ধর্মান্ধ হয়ে যায়, তার জ্ঞান অর্জনের দরকার নেই। আমাদের প্রয়োজন মানবিক জ্ঞান অর্জিত প্রকৃত মানবিক মানুষ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য সোনার মানুষ চাই। এটা তোমাদের মধ্যে থেকেই হতে হবে। এ জন্য প্রত্যেকের ব্রুত হওয়া উচিত কারও উপকার যদি নাও করতে পারি, তবে কারও ক্ষতি যেনো না করি।’ রবিবার সকালে ক্যাম্পাসের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহার সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ, পদার্থ বিজ্ঞান বিভাগের এ্যামেরিটাস প্রফেসর অরুণ কুমার বসাক, ছাত্র উপদেষ্টা প্রফসর লায়লা আরজুমান বানু ও প্রক্টর প্রফেসর লুত্ফর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এমএ বারী।
উপাচার্য বলেন, ‘জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল। এই রোল মডেল ধরে রাখতে তোমাদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচন করতে হবে।