মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন পুতুল

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তারী সুলতানা পুতুল শারীরিক অসুস্থতার কারণে পদ থেকে সরে দাঁড়িয়েছেন। প্রতীক বরাদ্দের একদিন পর শনিবার বিকালে পাটকেলঘাটায় নিজ বাসভবনে শারীরিক অসুস্থতার কারণে তিনি সংবাদ সম্মেলনের মাদ্যমে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তালা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। এবারও দায়িত্ব পালনের আশা নিয়ে সাধারণ মানুষের দিকে তাকিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম এবং গত ৮ মার্চ প্রতীক বরাদ্দ হয়েছে; কিন্তু সম্প্রতি গণসংযোগকালে তালার হরিণখোলা ব্রিজে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যাই। এতে দুই পায়ে আঘাত লেগে চলাচল করতে পারছি না। এ সময় তিনি তালাবাসীর কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করেন।