নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ওয়ার্ড সভাপতি শাহাদাত হোসেনকে (৪৫) পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে নীলফামারী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সৈয়দপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে বোতলাগাড়ির জুম্মাপাড়া এলাকা থেকে ওই জামায়াত নেতাকে আটক করে পুলিশ।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।