নেত্রকোনায় মাইক্রোবাস চাপায় কলেজ ছাত্রী নিহত

 
নেত্রকোনায় মাইক্রোবাস চাপায় নুসরাত জাহান বিথি নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের সড়ক ও জনপথ বিভাগ অফিসের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
 
বিথি নেত্রকোনা সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ইলিয়াস কাঞ্চনের মেয়ে।
 
জানা গেছে, দুপুরে শহর থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে শহরতলির সাকুয়া গ্রামে যাবার সময় সড়ক ও জনপথ অফিসের সামনে বিথী অটো থেকে পড়ে যান। এসময় পিছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই বিথী মারা যান।
 
পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।