মাদারীপুর প্রতিনিধি
শনিবার রাতে মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মন্দিগ্রামে এক ব্যক্তিকে খুন করেছে দুর্বৃত্তরা। তার নাম মোয়াজ্জেম হোসেন মোল্লা (৫০)। এ সময় দুর্বৃত্তরা প্রায় ১৪টি ঘরে অগ্নিসংযোগ করে। মাদারীপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানান, ব্রাহ্মন্দিগ্রামের মৃত রহমান মোল্লার ছেলে মোয়াজ্জেম হোসেন মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। সে এলাকার ছয়টি মামলার আসামি। এ ঘটনায় মাদারীপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।