আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনপত্র এলো হেলিকপ্টারে

 

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় সমর্থনপত্রটি সময় সল্পতার কারণে বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারে করে বেতাগীতে আনা হয়েছে।

পরে সমর্থনপত্রটি মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবিরের কাছে পৌঁছানো হয়। ইমপ্রেস এভিয়েশনের একটি হেলিপ্টারে করে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রিমন দলের কেন্দ্র থেকে সমর্থনপত্রটি নিয়ে আসেন।

প্রথমে কেন্দ্র থেকে বর্তমান মেয়র আলতাফ হোসেন বিশ্বাসকে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করা হয়। এ ঘটনায় ক্ষুব্দ হয়ে এবিএম গোলাম কবিরের পক্ষে নেতাকর্মীরা আন্দোলন শুরু করে। পরে বুধবার রাতে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবিরের নাম ঘোষণা করা হয়।

এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির ও বর্তমান মেয়র আলতাফ হোসেন বিশ্বাস রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।