ভেড়ামারা মেয়র পদে ৬ জনে মনোনয়নপত্র দাখিল

 

আসন্ন পৌরসভা নির্বাচনে কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে ৬ জন, পুরুষ কাউন্সিলর পদে ৩০ জন, ও নারী কাউন্সিলর পদে ৭জন মনোনয়ন পত্র দাখিল করেন। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্ষন্ত ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার শান্তি মনি চাকমার কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

মেয়র পদে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমূল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিউদ্দিন বানাত, ভেড়ামারা উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক ও স্বতন্ত্র প্রার্থী শামীম রেজা, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম ডাবলু ও বীর মুক্তিযোদ্ধা আজগর আলী আসকর মনোনয়নপত্র জমা দেন।