মৌলভীবাজারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলে ১৬ জন মনোনয়ন জমা দিয়েছেন।
মৌলভীবাজার পৌরসভায় আওয়ামী লীগের মো. ফজলুর রহমান, বিএনপির অলিউর রহমান, ওয়ার্কার্স পার্টির সৌমিত্র দেব টিটো ও খেলাপত মজলিশ থেকে সৈয়দ মোজাদ্দিদ আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুলাউড়া পৌরসভায় বিএনপির কামাল আহমদ জুনেদ, আওয়ামী লীগের এ কে এম সফি আহমদ সলমান, স্বতন্ত্র সফি আলম ইউনুস ও জাতীয় পার্টির মুহিবুর রহমান লাল মনোনয়ন জমা দেন।
কমলগঞ্জ পৌরসভায় বিএনপির আবু ইব্রাহীম জমসেদ, আওয়ামী লীগের জুয়েল আহমদ, বিএনপির বিদ্রোহী হাসিন আফরোজ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বড়লেখায় আওয়ামী লীগের আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বিএনপির আনোয়ারুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী আব্দুন নুর, মতিউর রহমান ইরাজ আলী, জাতীয় পার্টির মুজিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী খিজির আহমদ মনোনয়ন জমা দেন।