ফেসবুকসহ বন্ধ সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নিজার আলম।
এ সময় তিনি বলেন, ফেসবুক বাংলাদেশে বিকল্প গণমাধ্যম। স্বাধীন মত প্রকাশের স্বার্থে অবিলম্বে এটি খুলে দেয়া উচিত।