ডা. রেনিন সোসহ চারজনের জামিন নামঞ্জুর

রাঙ্গামাটির রাজস্থলীতে গ্রেফতার মায়ানমারের বিদ্রোহী গ্রুপের আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোসহ চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মামলার পরবর্তী দিন আগামী ২০ ডিসেম্বর ধার্য করেছে আদালত।
 
বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজস্থলী থানায় তিন মামলার আসামি ডা. রেনিন সু ও রাকানের নাগরিক অংনু ইয়ান রাখাইনসহ চারজনকে আদালতে হাজির করা হয়।
 
তিনটি মামলায় আসামি পক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান আদালতে আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোসহ চার আসামির জামিন আবেদন করেন। এ সময় সরকার পক্ষে সিএসআই জামিন আবেদনের বিরোধীতা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত ডা. রেনিন সুয়ের জামিন আবেদন নামঞ্জুর করে সবাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়ে মামলার পরবর্তী এদিন ধার্য করেন।
 
উল্লেখ্য, রাঙ্গামাটির রাজস্থলীতে ২৬ আগস্ট একটি বিলাম বহুল বাড়িতে অভিযান চালিয়ে আরাকন আর্মির সদস্য অংনু ইয়ান রাখাইন ও বাড়ির কেয়ারটেকার জসু অং মারমা ও অং সো ইয়ান মারমাকে যৌথ বাহিনী গ্রেফতার করে। এর এক মাস পর পৃথক অভিযানে রাজস্থলীর ইসলাম পুর থেকে গ্রেফতার করা হয় আরাকান আর্মি নেতা ডা. রেনিন সোকে।