ঝিনাইদহে মনোনয়নপত্র জমা দিলেন যারা

 

ঝিনাইদহের চারটি পৌরসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এর মধ্যে কোটচাঁদপুর চারজন, হরিণাকুণ্ডুতে তিনজন, মহেশপুরে  ছয়জন ও  শৈলকুপায় পাঁচজন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 শৈলকুপাতে আওয়ামী লীগের কাজী আশরাফুল আজম,   আওয়ামী লীগের বিদ্রোহী তৈয়বুর রহমান খান, বিএনপির খলিলুর রহমান, স্বতন্ত্র রেজাউল ইসলাম রাজু ও খলিলুর রহমানের স্ত্রী রাজিয়া সুলতানা মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলন পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মহেশপুরে আওয়ামী লীগের আব্দুর রশিদ খান, বিএনপির নাজিবুদৌল্লা, জাসদের রমজান আলি মণ্ডল, জামায়াতের রুকন শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম বিএনপির বিদ্রোহী ও তাহাবুর রহমান ইসলামী আন্দোলনের প্রার্থী হিসাবে মনোনয়রপত্র জমা দিয়েছেন।

কোটচাঁদপুরে সালাউদ্দিন বুলবুল সিডল (বিএনপি), শহিদুজ্জামান সেলিম (আওয়ামী লীগ), জাহিদুল ইসলাম জাহিদ (সতন্ত্র) ও জামায়াতের শরিফুল ইসলাম সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
হরিণাকুণ্ডুতে জিন্নাতুল হক (বিএনপি), শাহিনুর রহমান রিন্টু (আওয়ামী লীগ), আব্দুর রাজ্জাক (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মনোনয়নপত্র জমা দিয়েছেন।