যশোরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বৃহস্পতিবার যশোর, নওয়াপাড়া, মনিরামপুর, চৌগাছা, বাঘারপাড়া ও কেশবপুরে পৌরসভায় ২৭ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যশোর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, বিএনপির মারুফুল ইসলাম, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী এবং স্বতন্ত্র হিসেবে এসএম কামরুজ্জামান চুন্নু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নওয়াপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের সুশান্ত কুমার দাস শান্ত, বিএনপির রবিউল হোসেন, স্বতন্ত্র ফারুক হোসেন, ওলিয়ার রহমান ও মশিয়ার রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনিরামপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মাহামুদুল হাসান, বিএনপির মো. ইকবাল হোসেন, ইসলামী আন্দোলনের আবু তালেব ও স্বতন্ত্র প্রার্থী জিএম মজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চৌগাছা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের নূর উদ্দিন আল মামুন হিমেল, বিএনপির সেলিম রেজা আওলিয়ার, স্বতন্ত্র এসএম সাইফুর রহমান বাবুল ও কামাল আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাঘারপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের কামরুজ্জামান বাচ্চু, বিএনপির আবদুল হাই মনা, আওয়ামী লীগের বিদ্রোহী আবদুর রউফ, বিএনপির বিদ্রোহী আবু তাহের সিদ্দিকী, স্বতন্ত্র খলিলুর রহমান, ইসলামী আন্দোলনের শহিদুল ইসলাম এবং যুবদল নেতা ইফতেখারুল আলম লিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কেশবপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের রফিকুল ইসলাম, বিএনপির আবদুস সামাদ বিশ্বাস, স্বতন্ত্র আলমগীর কবির মনোনয়নপত্র জমা দিয়েছেন।