সাতক্ষীরায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন যারা

 

সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে সাতক্ষীরা পৌরসভায় আওয়ামী লীগের শাহদাৎ হোসেন, বিএনপির তাজকিন আহম্মেদ চিশতি, জাতীয় পাটির শেখ আজাহার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাসিম ফারুক খান মিঠু ও নুরুল হুদা।

কলারোয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের আমিনুল ইসলাম লাল্টু, বিএনপির আক্তারুল ইসলাম, জাতীয় পার্টির মুনসুর আলী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরাফাত হোসেন ও এমান আলী মনোনয়ন জমা দিয়েছেন।