নওগাঁয় মেয়র পদে ৮ জনের মনোনয়নপত্র জমা

নওগাঁ পৌরসভা ও পত্মীতলার নজিপুর পৌরসভায় মেয়র পদে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, নওগাঁ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, বিএনপির নজমুল হক সনি, জাতীয় পার্টির ইফতেখারুল ইসলাম বকুল ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহাব মনোনয়নপত্র জমা দেন।

কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেল ৫টা পর্যন্ত জমা নেয়ার কথা থাকলেও সবগুলো জমা নিতে রাত ১০টা পর্যন্ত সময় লাগবে বলে জেলা রির্টানিং অফিস সুত্রে জানা গেছে।
 

এ দিকে পত্মীতলার উপজেলার নজিপুর পৌরসভা মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন জানান, আওয়ামী লীগের রেজাউল কবির চৌধুরী বাবু, বিএনপির আনোয়ার হোসেন, জাতীয় পার্টির আজগর আলী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রমজান আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।