নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে করা আরো একটি মামলা বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। ১১ জানুয়ারি ওই আদালতে মামলাটির শুনানি হবে।
এ মামলায় নূর হোসেনের আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা জানান, বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের একটি চাঁদাবাজি মামলায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নূর হোসেনের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালতের বিচারক অশোক কুমার মামলাটি জজ কোর্টে পাঠানোর নির্দেশ দেয়।