হোমনায় বিদ্যুত্স্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা 

রবিবার সকালে হোমনায় বিদ্যুত্স্পৃষ্টে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মো. সিয়াম(১৪)। উপজেলার রামপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে ও উপজেলার দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানান, বাড়িতে ঘরের চালা থেকে শিম গাছ টেনে মাটিতে নামাচ্ছিল সিয়াম। এ সময় অসাবধানতাবশত ঘরের ওপর দিয়ে টানা বিদ্যুতের লাইনে তার হাত লেগে গেলে সে বিদুত্স্পৃষ্ট হয়। স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।