কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে শিবির

 
 
কক্সবাজার শহরে রাজিবুল ইসলাম মোস্তাক (২৮) নামে  এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করছে ছাত্র শিবিরের কর্মীরা।
 
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহম্মদ জয় জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকেশহরের হাসপাতাল সড়কে জামায়াত অফিসের সামনে নিজের মোবাইল রিচার্জের দোকানে বসে ছিলেন মোস্তাক।এ সময় ছাত্রশিবিরের ৮-১০ জন কর্মী তাকে দোকান থেকে টেনে রাস্তায় নিয়ে কুপিয়ে আহত করে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোস্তাক  কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
 
কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক এফ বি শর্মা জানান, তার ডান পাশের ঠোঁট কেটে পড়ে গেছে। পায়েও কোপের চিহ্ন রয়েছে। তবে রগ কাটেনি। উন্নত চিকিৎসার জন্য মোস্তাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা জামায়াতের অফিস ভাঙচুর করে।