সরকার মানবাধিকার সুরক্ষায় আন্তরিক : ড. মিজান

 

মানবাধিকার সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, সরকার মানবাধিকার রক্ষায় আন্তরিক বলেই মানবাধিকার কমিশন গঠন করেছে।

 

বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মিস নিরূপা দেওয়ান, খাগড়াছড়ি পার্বত্য জেলাপরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আবদুল মজিদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।