বিচারক ও আসামিদের অনুপস্থিতির কারণে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার শুনানি পিছিয়ে পরবর্তী শুনানির তারিখ আগামী ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী এই তারিখ নির্ধারণ করেন।
বৃহস্পতিবার সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে শুনানির তারিখ ধার্য ছিল। তবে আদালতের বিচারক আনোয়ারুল হক অনুপস্থিত থাকায় মহানগর হাকিম তৃতীয় আদালতে যায় মামলাটি। আদালতে অনন্ত হত্যা মামলার ৮ আসামি অনুপস্থিত থাকায় তৃতীয় আদালতের বিচারক পরবর্তী শুনানির তারিখ ২০ ডিসেম্বর ধার্য করেন। গত ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়।