কাউখালীতে ইয়াবাসহ আটক ১

পিরোজপুরের কাউখালীতে র‌্যাব-৮ অভিযান চালিয়ে সজল খন্দকার (২৪) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে। 
 
বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল র‌্যাবের একটি টহল দল গোপন তথ্য পেয়ে কাউখালী উপজেলার দক্ষিণ জয়কুল সিকি গেট এলাকা থেকে তাকে আটক করে। সজল উপজেলার বড় বিড়ালজুরি গ্রামের মো. মাছুদ খন্দকার এনায়েতের ছেলে। 
 
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসির একটি বিশেষ টহল দল গোপনে সংবাদ পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে কাউখালীর দক্ষিণ জয়কুল  গ্রামের সিকি গেইট সংলগ্ন কাউখালী-নৈকাঠি মেইন সড়কের পূর্ব পাশে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সজল খন্দকারসহ কয়েকজন পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে সজলকে আটক করা হয়। পরে র‌্যাব তার সঙ্গে রাখা ১০০ পিস ইয়াবা জব্দ করে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে র‌্যাব আটককৃত মাদক ব্যবসায়ীকে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউখালী থানার উপ পরিদর্শক মো. ইউসুফ জানান, এ ঘটনায় বরিশাল র‌্যাবের সহকারী পরিচালক (ডিএডি) মো. আমজাদ হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।