পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আমিরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক।
মহানগর গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকা থেকে আমিরুলকে গ্রেফতার করা হয়।
চলতি বছরের জানুয়ারিতে অবরোধের সময় রাজশাহীতে পুলিশের ওপর জামায়াত-শিবিরকর্মীদের হামলার ঘটনায় করা মামলার আসামি আমিরুল। পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করে পুলিশ।
মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, আমিরুলকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।