মানবপাচারকারী সন্দেহে পাকিস্তানিসহ আটক ৬

রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানবপাচারকারী চক্রের সদস্য সন্দেহে এক পাকিস্তানিসহ ছয়জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
 
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম শুক্রবার সকালে জানান, আটকদের কাছ থেকে এক কোটি ভারতীয় জাল রুপি, ছয় লাখ ২৪ হাজার টাকা, বিপুল পরিমাণ মার্কিন ডলার, পাকিস্তানি রুপি, দিরহাম, সৌদি রিয়াল, ২১টি পাকিস্তানি পাসপোর্ট ও মানবপাচারের কাজে ব্যবহৃত জাল সিল উদ্ধার করা হয়েছে।
 
আটকদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক রয়েছে বলেও জানিয়েছেন মাকসুদুল আলম।
 
আটককৃতরা হলেন- আব্দুল্লাহ সেলিম (৪২), জাহাঙ্গীর (৪৫), মামুনর রশিদ (৪৬), আব্দুল মালেক (৫৫), কামরুল ইসলাম ওরফে হৃদয় খান (২৮) ও আবু সুফিয়ান (৪৮)। এদের মধ্যে আব্দুল্লাহ সেলিম পাকিস্তানি নাগরিক।