সাতক্ষীরায় হেরোইনসহ গ্রেফতার ১

সাতক্ষীরায় ৩০ গ্রাম হেরোইনসহ আঞ্জুয়ারা বেগম (৩৫) নামের এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। তিনি শহরের গড়েরকান্দা এলাকার আব্দুল জলিলের মেয়ে।
 
সাতক্ষীরার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গড়েরকান্দা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে মাদক ব্যাবসায়ী আঞ্জুয়ারা বেগমকে ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। মামলা নম্বর ৭।