চাটমোহরের রেলবাজারে মাদক ব্যবসায়ী বকুল হোসেন (৪০) ও সাথী খাতুনকে (১৯) ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন।
বকুল উপজেলার সুইগ্রামের ওসমান গণির ছেলে। সাথী নাটোরের হবিতপুর এলাকার সোহাগের স্ত্রী।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে চাটমোহর থানার ওসি সুব্রত সরকারের নির্দেশে এসআই মনসুর অভিযান চালিয়ে সাথী খাতুনসহ বকুলকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান উভয়কে দণ্ডাদেশ দেন। সাথীকে এর আগে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন। কয়েকদিন আগে কারাগার থেকে তিনি ছাড়া পেয়েছেন।