বিদ্রোহী মেয়র প্রার্থী নিয়ে রাজশাহীতে বিপাকে অাওয়ামী লীগ-বিএনপি

রাজশাহীর ১৩ পৌরসভার ৮টিতে আওয়ামী লীগের এবং ১১টিতে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। ফলে বিদ্রোহী মেয়র প্রার্থী নিয়ে বিপাকে এখন রাজশাহী আওয়ামী লীগ এবং বিএনপি। তবে কাঁকনহাট ও কেশরহাট পৌরসভায় কোনো দলেরই বিদ্রোহী মেয়র প্রার্থী নেই।

পুঠিয়া পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত রবিউল ইসলাম রবি, বিএনপি মনোনিত আসাদুল হক আসাদ, আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল মালেক ও জিএম হিরা বাচ্চু; বিএনপির বিদ্রোহী হাসিবুল ইসলাম ও সাইফুল ইসলাম স্বতন্ত্র, জাতীয় পার্টির (এ) এনামুল হক, জামায়াতের আহাদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন প্রার্থী হয়েছেন।

তাহেরপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত বর্তমান মেয়র আবুল কালাম আজাদ, বিএনপি মনোনিত সাবেক মেয়র আবু নঈম মো. শামসুর রহমান মিন্টু, বিএনপির বিদ্রোহী এসএম আরিফুল ইসলাম ও আব্দুল আলীম বাবু এবং নওশাদ আলী ও শামসুন নাহার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

ভবানীগঞ্জ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত একক প্রার্থী আবদুল মালেক মণ্ডল, বিএনপি মনোনিত বর্তমান মেয়র আব্দুর রাজ্জাক, বিএনপির বিদ্রোহী শাহীনুর ইসলাম শাহীন ও জাতীয় পার্টির (এ) আবু তালেব প্রার্থী হয়েছেন।

চারঘাট পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত বর্তমান মেয়র নার্গিস খাতুন, বিএনপির মনোনিত সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, আওয়ামী লীগের বিদ্রোহী গোলাম কিবরিয়া বিপ্লব, বিএনপির বিদ্রোহী কায়েমুদ্দিন, জামায়াতের সাইফুল ইসলাম এবং আনিসুর রহমান ও সাব্বির হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

মুণ্ডুমালা পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত বর্তমান মেয়র গোলাম রাব্বানী, বিএনপি মনোনিত ফিরোজ কবীর, আওয়ামী লীগের বিদ্রোহী আহসানুল হক স্বপন ও অধ্যাপক লুৎফর রহমান, বিএনপির বিদ্রোহী মোজাম্মেল হক, জামায়াতের আনিসুর রহমান ও ইসলামী আন্দোলনের আহমদ হোসাইন সিজার প্রার্থী হয়েছেন।

তানোর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত একক প্রার্থী ইমরুল হক, বিএনপি মনোনিত মিজানুর রহমান ও বিএনপির বিদ্রোহী বর্তমান মেয়র ফিরোজ সরকার প্রার্থী হয়েছেন।

আড়ানী পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত মোক্তার হোসেন, বিএনপির মনোনিত তোজাম্মেল হক, আওয়ামী লীগের বিদ্রোহী মতিউর রহমান মতি ও মাফুজুর রহমান কলিন্স এবং বিএনপির বিদ্রোহী বর্তমান মেয়র নজরুল ইসলাম স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছেন।

দুর্গাপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন, বিএনপি মনোনিত সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, আওয়ামী লীগের বিদ্রোহী হাসানুজ্জামান সান্টু, বিএনপির বিদ্রোহী সৈয়দ জামাল উদ্দিন,  জাতীয় পার্টির (এ) আজাহার আলী এবং ওয়ার্কার্স পার্টির শামিনুল ইসলাম শামীম প্রার্থী হয়েছেন।

গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত মনিরুল ইসলাম বাবু, বিএনপি মনোনিত সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, বিএনপির বিদ্রোহী গোলাম কিবরিয়া রুলু, জামায়াতের বর্তমান মেয়র আমিনুল ইসলাম ও জাতীয় পার্টির (এ) গোলাপ হোসেন প্রার্থী হয়েছেন।

কাটাখালি পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত আব্বাস আলী, বিএনপি মনোনিত মাসুদ রানা, আওয়ামী লীগের বিদ্রোহী আবু সামা, মোতাহার হোসেন, জহুরুল ইসলাম, মঞ্জুর রহমান, বিএনপির বিদ্রোহী অধ্যাপক সিরাজুল ইসলাম, জামায়াতের বর্তমান মেয়র অধ্যাপক মাজিদুর রহমান ও মাহবুবুর রহমান ডলার প্রার্থী হয়েছেন।

নওহাটা পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত আবদুল বারী খান, বিএনপি মনোনিত শেখ মকবুল হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী হাফিজুর রহমান হাফিজ ও আফজাল হোসেন বাবলু, বিএনপির বিদ্রোহী রফিকুল ইসলাম রফিক, জামায়াতের মশিউর রহমান ও কাওসার আলী প্রার্থী হয়েছেন।

কেশরহাট পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত সাবেক মেয়র শহিদুজ্জামান শহিদ, বিএনপি মনোনিত বর্তমান মেয়র আলাউদ্দিন আলো, জাতীয় পার্টির জয়নাল আবেদীন ডালিম ও জামায়াতের হাফিজুর রহমান আকন্দ প্রার্থী হয়েছেন।

কাঁকনহাট পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত বর্তমান মেয়র আব্দুল মজিদ এবং বিএনপি মনোনিত হাফিজুর রহমান প্রার্থী হয়েছেন।

এদিকে দলীয় বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি এবং জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার না করলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের দল থেকে বহিষ্কার করা হবে।