সিরাজগঞ্জের এনায়েতপুরে আটক ৫ জুয়ারিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এরা হলেন- খোকশাবাড়ি গ্রামের সন্তেষ বেপারীর ছেলে খেজুর বেপারী (৪০), আব্দুর রাজ্জাকের ছেলে শাহজাহান (২২), নিতাই সন্যাসীর ছেলে রনজিৎ সন্যাসী (২৭), কুদ্দুস মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (৩০) ও লতিফ সরকারের ছেলে দয়াল সরকার (৩২)।
শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের এই সাজা দেওয়া হয়।