নকলায় মেয়র পদে লড়াইয়ে মামা-ভাগ্নে

শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মামা-ভাগনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপি ও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া মো. মোখলেছুর রহমান তারা ও মো. হাফিজুর রহমান লিটন।

 

বিএনপির প্রার্থী মোখলেছুর রহমান নকলা পৌরসভার বর্তমান মেয়র ও নকলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক। তার ভাগ্নে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাফিজুর রহমান নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা হাজী মামুদ কলেজের প্রভাষক। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
 

এলাকাবাসী জানান, এ পৌরসভায় মেয়র পদে সাতজন প্রার্থী হলেও মামা আর ভাগ্নের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।