কুমিল্লার চান্দিনায় পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসেমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে নিজ এলাকার একটি বিবাহ অনুষ্ঠান থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়। জামায়াত নেতা আবুল হাসেম পৌর এলাকার ছায়কোট গ্রামের আবদুল লতিফের ছেলে। তিনি হারং সিনিয়র দাখিল মাদ্রাসার শিক্ষক।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম পলাশ জানান, আবুল হাসেমের বিরুদ্ধে চান্দিনায় বাসে পেট্রোলবোমা হামলা, নাঙ্গলকোট-লাকসাম ও ব্রাহ্মণপাড়া থানায় রেললাইনে নাশকতাসহ ৪টি মামলা রয়েছে।