রাজধানীর পূর্বাচলে বিশ্বের তৃতীয় উচ্চতম টাওয়ার

রাজধানীর উপশহর পূর্বাচলে দেশের উচ্চতম ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন হিসেবে স্বীকৃতি লাভ করবে। প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ১৩০ তলা এ ভবনের সম্ভাব্য উচ্চতা হবে ২১৪৫ ফুট।
 
বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এ কথা জানান। রাজউক ঘোষিত পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি) এলাকায় ভবনটি নির্মিত হবে।
 
সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় বিশ্বের সর্বোচ্চ ৩২৮০ ফুট উচ্চতার দুই শ তলা ভবনের নির্মাণ কাজ চলছে। ২০১০ সালে ১৬৩ তলাবিশিষ্ট ২৭১৭ ফুট উচ্চতাসম্পন্ন দ্বিতীয় সর্বোচ্চ ভবনটি আরব আমিরাতের দুবাই নির্মিত হয়েছে।