চট্টগ্রামের হালিশহর থানার ছোটপুল এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইমাম হোসেন বাবু (২২) নামে এক ছাত্রলীগকর্মী আহত হয়েছেন। শুক্রবার দুপুরে আগ্রাবাদ এক্সেস রোডের সমবায় মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জুমার নামাজ শেষে বাবু সমবায় মার্কেটের সামনের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা মাইক্রোবাসে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় বাবুকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এহসানুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।