সুজানগরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

 

পাবনার সুজানগরে প্রতিপক্ষের হামলায় সোহরাব মোল্লা (৭০) নামে এক কৃষক নিহত ও তার ছেলে শাহীন মোল্লা (৩০) আহত হয়েছেন। শাহীনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আমিনপুর থানাধীন সিন্দুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের মতিজোয়াদ্দার ও তার লোকজন শাহীনকে মারপিট করে। শাহীনের চিৎকারে তার বাবা সোহরাব মোল্লা এগিয়ে আসলে তারা তার ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই সোহরাব মোল্লা নিহত হন।

এব্যাপারে আমিনপুর থানায় একটি মামলা হয়েছে।