টরন্টোয় পাকিস্তানি কনস্যুলেটে ক্ষোভ এবং স্মারকলিপি প্রদান

কানাডার স্থানীয় সময় শুক্রবার ৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত টরন্টোয় পাকিস্তানের কনস্যুলেটের সামনে প্রবাসী বাংলাদেশিরা শান্তিপূর্ণভাবে নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

পাকিস্তানের ১৯৭১ সালের গণহত্যা অস্বীকার করা এবং এখনো যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র শীত উপেক্ষা করে প্রায় দু’ঘন্টা এ বিক্ষোভ প্রকাশ করা হয়।

টরন্টো ও আশপাশের শহরগুলোতে বসবাসরত বাংলাদেশিরা এই কর্মসূচিতে অংশ নেন। প্রতিবাদ জানানোর পাশাপাশি কনস্যুলেটের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।