খুলনায় অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে নগরীর সাহেবের কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সকালে কবরস্থানের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।