ময়মনসিংহের মুক্তাগাছায় আসন্ন পৌর নির্বাচনে অংশগ্রহকারী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পদত্যাগ করেছেন। শনিবার বিদ্রোহী প্রার্থী দেবাশীষ ঘোষ বাপ্পী বলেছেন, আমাকে বহিষ্কারের কোনো সুযোগ দেইনি।
দেবাশীষ বলেছেন, গত ২ ডিসেম্বর আমার পদত্যাগপত্র ডাকযোগে পার্টির প্রধান বরাবর পাঠিয়ে দিয়েছি।
পদত্যাগী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অভিযোগ করে বলেন, আমি যোগ্য প্রার্থী হওয়ার পরও স্থানীয়ভাবে আওয়ামী লীগ আমাকে মনোয়ান না দিয়ে দেয় অপরজনকে। যিনি উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ইতোপূর্বে অনির্বাচিত হয়েছেন। কেন্দ্র স্থানীয়ভাবে নির্বাচিত ঐ প্রার্থীকে প্রত্যাখ্যান করে মনোনয়ন দেয় বর্তমান পৌরসভার মেয়রকে। বর্তমান মনোনয়ন পাওয়া প্রার্থীও গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হয়েছেন। এসমস্ত ঘটনায় সার্বিক দিক বিবেচনা করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এখন আওয়ামী লীগ চাইলেই আমাকে আর বহিস্কার করতে পারবে না।
বাপ্পী জানান, তৃণমূলের নেতা-কর্মীরা আমার সাথে আছেন। তারা আমাকে বলেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আমাকে মনোনয়ন দেবেন। তাই, আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করব না ।