দলে ফেরার দ্বারপ্রান্তে রিবেরি

গোঁড়ালির ইনজুরির কারণে প্রায় নয় মাস মাঠের বাইরে থাকার পরে দলে ফেরার দ্বারপ্রান্তে চলে এসেছেন বায়ার্ন মিউনিখের ফ্রেঞ্চ প্লেমেকার আরিয়েন রোবেন। এমন ইঙ্গিতই দিয়েছেন দলীয় কোচ পেপ গার্দিওলা। শীতকালীন বিরতির আগেই তিনি দলে ফিরছেন বলে জানা গেছে। 
 
এ সম্পর্কে গার্দিওলা এক সংবাদ সম্মেলনে বলেছেন, চলতি সপ্তাহে রিবেরি অনুশীলন করেছে। নয় মাস পরে এখন আর সে কোন ধরনের ব্যথা অনুভব করছে না। যা আমাদের জন্য দারুন খবর। আমি বিশ্বাস করি শীতের ছুটির আগেই সে মাঠে ফিরতে পারবে। আবারো সে হাসতে শুরু করেছে যা সত্যিই গুরুত্বপূর্ণ।
 
লিগ ম্যাচে আগামী ১২ ডিসেম্বর প্রতিবেশী ইনগোলস্টাতের বিপক্ষে ৩২ বছর বয়সী রিবেরির ফেরার সম্ভাবনা রয়েছে। আর তা হলে ২০০৭ সালে বাভারিয়ান্সে যোগ দেবার পরে নবম বছরে এটা হবে তার প্রথম ম্যাচ। ২০১৩ সালে বায়ার্ন যখন বুন্দেসলিগা, জার্মান কাপ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল ঐ বছর রিবেরি দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। 
 
ঐ বছর সে এতটাই অসাধারণ ফর্মে ছিলেন যে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে  ব্যালন ডি অরের শীর্ষ তিনেও জায়গা পেয়েছিলেন। 
 
গতকাল অনুশীলন সেশন শেষে রিবেরি বলেছেন, আবারো দলে ফিরতে পারা সত্যিই দারুণ আনন্দের। গত দুই সপ্তাহে আমি ভাল অনুভব করছি।  গত মার্চে চ্যাম্পিয়নস লীগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৭-১ গোলের দাপুটে জয়ের ম্যাচে সর্বশেষ মাঠে নেমেছিলেন রিবেরি। বাসস।