স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেছেন, সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেক উপজেলায় ফায়ার সার্ভিস স্থাপন করার কাজ চলছে। শনিবার ফায়ার সার্ভিসের উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমান সরকার আমলে দেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে। দেশের সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশবাহিনী কাজ করে যাচ্ছে। পুলিশ বাহিনীকে যুগোপযোগী আধুনিক করে গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফায়ার সার্ভিস উদ্ভোধন ও সুধী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ালী লীগের সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দীপক। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল আইজি(এডমিন) মোখলেছুর রহমান।