চাঁদপুরে বিএনপির এক মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার ছেংগারচর পৌরসভার প্রার্থী সারোয়ারুল আবেদীনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী জানান, এই প্রার্থী শিক্ষাগত যোগ্যতার সনদ ও আয়কর রিটার্ন জমা দেননি। জাতীয় পরিচয়পত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক উল্লেখ করা হলেও মনোনয়ন ফরমে এসএসসি লিপিবদ্ধ করা হয়।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মফিজুল ইসলাম ১৩ ডিসেম্বরের মধ্যে সারোয়ারুল আবেদন না করলে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
সারোয়ারুল আবেদীন সাংবাদিকদের বলেন, আমি মনোনয়নপত্র জমাদানকালে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছি। কোনো ধরনের ভুলত্রুটি ছিল না। এরপরও কেন আমার মনোনয়নপত্র বাতিল হয়েছে তা আমার বোধগম্য নয়।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানান তিনি।
ছেংগারচরে মেয়র পদে সারোয়ারুলসহ দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে আজ সারোয়ারুলের মনোনয়পত্র বাতিল করা হলো।