বাগেরহাটে মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

বাগেরহাট পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপনের মনোনয়ন পত্র বাতিল করেছে রির্টানিং অফিসার। হলফনামায় অসত্য তথ্য দেয়ায় অভিযোগে শনিবার দুপুরে তার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়। 
 
মিনা হাসিবুল হাসান শিপনের মনোনয়ন পত্রটি বাতিল হওয়ায় বর্তমানে বাগেরহাট পৌরসভায় মেয়র পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।
 
বাগেরহাট পৌরসভার সহাকারী রিটার্নি অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, 'দাখিলকৃত মনোনয়ন পত্রের হলফনামায় তিনি তার ব্যক্তিগত তথ্য গোপন করে অসত্য তথ্য দেয়ায় ওই ব্যবস্থা নেয়া হয়েছে। তবে প্রার্থী চাইলে এই বিষয়ে আপিল করতে পারবেন।'