আইসিইউতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বানী

ইত্তেফাক রিপোর্ট

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভ?র্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।  সোমবার জ্বর হলে ওই দিন দুপুর ১২টায় স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি স্কয়ার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিত্সক ডা. আলী হাসানের তত্ত্বাবধায়নে আছেন। গোলাম রাব্বানীর বাবা এম এ রশিদ আজাদ ছেলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।