পাবনায় প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়ের পথে ২ কাউন্সিলর

 

পাবনা পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন দুই কাউন্সিলর প্রার্থী। তারা হলেন পাবনা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিয়াজুল হোসেন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আফরোজা খাতুন ছবি।

 

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

 

পাবনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আল মামুন জানান, পাবনা সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, কাউন্সিলর পদে ৫৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ২ নম্বর ওয়ার্ড থেকে রিয়াজুল হোসেন এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আফরোজা খাতুন মনোনয়নপত্র উত্তোলন করেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটাভুটি ছাড়াই তারা নির্বাচিত হতে যাচ্ছেন।