কক্সবাজারে ছাত্রলীগ নেতার রগ কর্তন, ২৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাজিবুল আলম মোস্তফার পায়ের রগ ও ঠোঁট কেটে দেয়ার ঘটনায় ২৪ শিবির নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
 
শুক্রবার রাতে ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ বাদী হয়ে এ মামলা করেন। প্রসঙ্গত, আহত ওই ছাত্রলীগ নেতা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
আসামিরা হলেন, কক্সবাজার শহর শিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আখতার হোসেন, জেলা শিবিরের সভাপতি সরোয়ার কামাল সিকদার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, কক্সবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি মোহাম্মদ শাহাজান, সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী, শিবির ক্যাডার খোরশেদ আলম বুলেট, জাহেদুল গনি, হাসান হোমাম্মদ ইয়াছিন, জাহেদুল করিম, মোহাম্মদ রিদুয়ান, তৈয়ব উল্লাহ, তারেক আজিজ, নূরী, মাহিন, সাইফুল ইসলাম, আবছার, সাদমান, শফি, জুনায়েদ, হাসান তারেক, আরিফ, মফিজুর রহমান ও বশির।
 
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বেশির ভাগ আসামির বিরুদ্ধে ডজনের উপরে মামলা রয়েছে।  এরা পুলিশের তালিকাভুক্ত অপরাধী। এদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।