নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্পিনিং মিলের মটরে কাপড় পেঁচিয়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত আমেনা বেগম (৪০) হবিগঞ্জ জেলার হবিগঞ্জ এলাকার আলাউর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, শনিবার দুপুরে বন্দর উপজেলার দক্ষিণ লক্ষ্মণখোলা এলাকায় সাত্তার স্পিনিং মিলে কাজ করার সময় মিলের মটরে আমেনা বেগমের পরনের কাপড় পেঁচিয়ে যায়। এ সময় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
নারায়ণগঞ্জ বন্দর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।