বগুড়ার শিবগঞ্জ উপজেলায় হরিপুর-চককানু গ্রামে শিয়া মসজিদ আল মুস্তফায় বন্দুকধারীদের গুলিতে নিহত মসজিদের মোয়াজ্জিনের ছেলেকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে আবু বক্কর (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে হরিপুর গ্রামে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। তিনি শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
অন্যদিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া তিনজনের কাছেও কোনো তথ্য পায়নি তদন্ত সংশ্লিষ্টরা। এ কারনে সাত দিনের রিমান্ড শেষে শনিবার জেএমবি সদস্য ও সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেন এবং কওমি মাদরাসা ছাত্র জুয়েল মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।