ঈশ্বরগঞ্জ পৌরসভায় মা জুলেখা খাতুন কাউন্সিলর পদে কাউন্সিলর এবং ছেলে তাঁতী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন মেয়র পদে নির্বাচন করছেন।
গত বৃহস্পতিবার তারা সংশ্লিষ্ট নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্তমান কাউন্সিলর জুলেখা খাতুন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য এবং ছেলে দেলোয়ার হোসেন রিপন মেয়র পদে মনোনয়নপত্র দালিখ করেছেন।
মেয়র পদে ছেলের মনোনয়ন দাখিল প্রসঙ্গে মা জুলেখা খাতুন জানান, ছেলের নির্বাচনের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে ছেলে দেলোয়ার হোসেন রিপন জানান, তার মা মনোনয়ন প্রত্যাহার করতে পারেন।