জেলার কাহারোলে ঐতিহাসিক কান্তজিউ রাসমেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার রাত সোয়া ৮টার দিকে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে নেয়া হয়।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইলতুসমিস বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
এর আগে শুক্রবার রাতে কান্তজিউ রাসমেলার যাত্রা প্যান্ডেলে ভোলানাথ অপেরার যাত্রাপালা চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয় ছয় জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।